অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো. রীদওয়ানুল হক।

পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মো. রীদওয়ানুল হক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

মোহাম্মদ শফিকুর রহমান

২৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতার অধিকারী মোহাম্মদ শফিকুর রহমান ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের মে মাসে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে ব্যাংকটির একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন। সেখানে করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রায়োরিটি ক্লায়েন্ট অ্যাকুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।

২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি সার্ভিস কোয়ালিটি এবং ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশন ব্যবসায়িক কাঠামো শক্তিশালীকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন এবং কর্মদক্ষতা-ভিত্তিক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শাখা ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং এবং গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও কার্যকর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

মো. রীদওয়ানুল হক

মো. রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতে তাঁর ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

তিনি এইচএসবিসি, ব্যাংক আলফালাসহ দেশীয় ও বহুজাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ব্যাংকিং খাতে দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

ইউসিবিতে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির রিটেইল ও এসএমই ব্যবসা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে ব্যবসা সম্প্রসারণ এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বর্তমানে ইউসিবিতে তিনি সব শাখা, উপশাখা নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তাঁর নেতৃত্বে এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংক গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও শক্তিশালী করেছে।

কর্মজীবনে তিনি ব্রুনাই, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশে বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, গত দুই বছরে ইউসিবির ধারাবাহিক আমানত বৃদ্ধি, নতুন গ্রাহক ও নতুন হিসাব সংযোজন, ব্যবসায়িক সম্প্রসারণ এবং সামগ্রিক প্রবৃদ্ধি অর্জনে এই দুই কর্মকর্তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে তাঁরা তাঁদের অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ইউসিবির ব্যবসায়িক প্রবৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহকসেবার উৎকর্ষ অর্জনে আরও কার্যকর অবদান রাখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

1

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

জুলাইয়ে রাজনৈতিক ও মব সহিংসতায় নিহত ২৩: এইচআরএসএস

5

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

6

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

7

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

8

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

সিন্ডিকেটের কবলে পান রপ্তানি, হুমকিতে কোটি টাকার বাণিজ্য

11

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

12

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

13

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

14

তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযো

15

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

16

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিতর্ক, ফেসবুকে শিক্ষকদে

19

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

20