অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইছামতি নদীতে দুই বাংলার দুর্গাপ্রতিমা বিসর্জন, ছিল কড়া নিরাপত্তা

সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদীতে নিজ নিজ সীমারেখার মধ্যে দুর্গাপ্রতিমা বিসর্জন দিয়েছেন দুই বাংলার হিন্দু ধর্মাবলম্বীরা। দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতির এ আয়োজন ঘিরে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও নিরাপত্তার কারণে বাংলাদেশের অংশে কাউকে নদীতে নামতে দেওয়া হয়নি।


সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুরে আন্তঃসীমান্ত ইছামতি নদীতে নিজ নিজ দেশের সীমারেখার মধ্যে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিয়েছেন দুই বাংলার হিন্দু ধর্মাবলম্বীরা।

বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতির এ আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।

তবে নিরাপত্তার কারণে ইছামতি নদীর বাংলাদেশ অংশে কাউকে পানিতে নামতে দেওয়া হয়নি। অন্যদিকে, ভারতের টাকীতে দেশটির নির্ধারিত সীমারেখার মধ্যে স্পিডবোট, নৌকা, ট্রলার ও লঞ্চে প্রতিমা নিয়ে বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সেখানকার বাসিন্দারা।

বিসর্জনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, প্রতিমা বিসর্জন উপলক্ষে নদীর পাড় ও আশপাশের এলাকায় বিজিবির পাশাপাশি পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

স্থানীয়ভাবে দীর্ঘদিনের ঐতিহ্য হিসেবে পরিচিত ইছামতি নদীতে দুই বাংলার মানুষের মিলনমেলা এক যুগ আগেও দেখা যেত। তবে নিরাপত্তাজনিত কারণে অন্তত এক যুগ ধরে সেই মিলনমেলা বন্ধ রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাকে সাংবিধানিক মৌলিক অধিকার করার দাবি

1

বিরোধীরা সংলাপে এলে জুলাই সনদে ছাড় দিতে পারে সরকার

2

ফুলবাড়ীতে শিক্ষকদের কাছ থেকে ১ লাখ ২২ হাজার টাকা আদায়ের অভিয

3

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

4

বর্ষসেরা কোচের তালিকায় স্কালোনি নেই, কোপায় ইয়ামাল-কুবার্সি

5

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

6

গাংনীতে বিএনপি অফিসের সামনে দুই ককটেল বিস্ফোরণ

7

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

জন্মদিন আজ: আইনজীবী থেকে জাতিসংঘের আইন কর্মকর্তা জাইমা রহমান

10

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

13

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

14

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ, বিজয় রাকিন স

15

৭ নভেম্বর সারা দেশে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

16

আ.লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

17

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুত রাজশাহী, মাদ্র

18

বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

19

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

20