অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধান সংশোধনের উদ্যোগ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সংবিধানের কয়েকটি ক্ষেত্রে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংবিধান ও আইন বিশেষজ্ঞদের পাশাপাশি শিক্ষাবিদরা অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়টি সভায় আলোচনা করা হয়েছে। কয়েকটি কমিশন বা সংবিধিবদ্ধ সংস্থায় নিয়োগ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব কমিশন থেকে এসেছিল।

তিনি জানান, আলোচনার পর শেষ পর্যন্ত ছয়টি সংস্থার কথা বলা হয়েছে। এর মধ্যে চারটি সংস্থার বিষয়ে সবাই একমত হয়েছেন। বাকি দুটি সংস্থার বিষয়েও মোটামুটি ঐকমত্য হয়েছে।

এ বিষয়ে কারও সুনির্দিষ্ট মতামত থাকলে তা লিখিতভাবে দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লিখিতভাবে পাওয়া মতামতগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সংবাদ সম্মেলনে আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব উদ্যোগ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠারই অংশ। দুই পদের ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে সংবিধানের কিছু ক্ষেত্রে সংশোধন করা হচ্ছে। কমিশন বা সংবিধিবদ্ধ সংস্থায় নিয়োগের ক্ষমতার বিষয়টিও সেই উদ্যোগের অন্তর্ভুক্ত।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

1

মানবতার নীরব দূত ইতালীয় মিশনারিরা

2

আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের আভাস

3

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, পদত্যাগের কারণ জানিয়ে তুললেন

4

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

5

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

6

মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অংশীজনদের মতামত নিচ্ছে বিএসই

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার

9

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

10

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট, মাঠে কঠোর নিরাপত্তা

11

ইশরাককে পুনর্বহালের দাবি, বিকল্প হিসেবে প্রতিমন্ত্রী চান শহী

12

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

13

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

14

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

15

রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোর

16

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে চায় বিএনপি

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

19

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: স

20