অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংগঠনটি।


 তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে দেশব্যাপী এ কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচির শুরুতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। পরে পদযাত্রা শুরু করে বন্দর এলাকার সাধারণ মানুষের মধ্যে সংগঠনের দাবিসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

ইনকিলাব মঞ্চের তিন দফা দাবির মধ্যে রয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থানরত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পদযাত্রা ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশ করার কথা রয়েছে।

কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রথম দিনে বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেঁতুলিয়ায় গিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে দাবিসংবলিত লিফলেট বিতরণ করবেন সংগঠনের সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রায় ১০ মাস পার হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তিনি ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

জাবের অভিযোগ করেন, বাংলাদেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে ভারতের ভূমিকা রয়েছে। তবে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের অবস্থান কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; তাদের আন্দোলন আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলেও তারা এর বিরোধিতা করবেন বলে মন্তব্য করেন তিনি।

হাদি হত্যায় ভারত, আওয়ামী লীগ ও ‘র’ জড়িত বলে মন্তব্য করে আব্দুল্লাহ আল জাবের বলেন, এ হত্যাকাণ্ডকে সাধারণ কোনো হত্যাকাণ্ড হিসেবে না দেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত। তিনি দ্রুত তদন্ত শেষ করে বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া শাপলা চত্বর, পিলখানা ও জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান জাবের। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার আহ্বান জানান তিনি।

ইনকিলাব মঞ্চের নেতারা জানান, ঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। ‘মার্চ ফর ইনসাফ’-এর মাধ্যমে এসব দাবির পক্ষে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘মার্চ ফর ইনসাফের’ মাধ্যমে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি তারা সরকারকে সহযোগিতা করতে চান। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি বা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড, ব্রাহ্মণবাড়িয়ায় শোকের মাতম

2

শিক্ষাকে সাংবিধানিক মৌলিক অধিকার করার দাবি

3

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

4

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি

5

প্রবীণদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নতুন করে ভাবার আহ্বা

6

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের রেকর্ড সেঞ্চুরি

7

আইইবি নির্বাচন ঘিরে এ্যাবের ৯ সদস্য বহিষ্কার, ৬ জনকে শোকজ

8

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

9

বিচারকদের আবাসনে ৭২ ভবনের মাস্টারপ্ল্যান

10

বিরোধীরা সংলাপে এলে জুলাই সনদে ছাড় দিতে পারে সরকার

11

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

12

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় আশার আ

13

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

14

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

15

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

16

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

17

খিলপাড়া মজুমদার বাড়ি: ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের দুই শতাব্দ

18

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

19

ভজনপুরে লটারিতে ৬ নারী এলসিএস কর্মী নিয়োগ

20