অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিউ-ক্যাশে ডিজিটাল লেনদেন ব্যাহত, দ্রুত সেবা চালুর নির্দেশ

কিউ-ক্যাশ নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংক্রান্ত ডিজিটাল লেনদেন সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এসব সেবা দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আইটি কনসালটেন্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হয়েছে। এর ফলে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির মাধ্যমে কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি যুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের লেনদেন স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত বিএসিপিএস, বিইএফটিএন ও আরটিজিএসসহ অন্যান্য প্ল্যাটফর্ম এবং দেশের সামগ্রিক পরিশোধ ব্যবস্থার কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

এ পরিস্থিতিতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজন হলে বিকল্প পেমেন্ট মাধ্যম ব্যবহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঢাকা বাঁচাও’-এর সংবাদ সম্মেলন ২ নভেম্বর

1

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

2

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

3

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক র

4

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

5

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য স

6

নৈরাজ্য হলে বিএনপি বসে থাকবে না: রিজভী

7

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপত

8

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

9

শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুট

10

শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, দেশে অস্থিরতার সুযোগ দেব না: স্বরা

11

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

12

ছাত্র আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ১ হাজার ৮০০ স্কুল

13

চীনে শিশুদের ছাড়াল প্রবীণ নির্ভরশীলতার হার, বাড়ছে নতুন ব্যবস

14

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

15

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

16

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

17

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

18

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

19

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

20