অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্যাপিটেশন গ্র্যান্টভুক্ত ২৭টি মাদ্রাসার মাঝে ১ কোটি ৩০ লাখ টাকার অনুদান, প্রতিবন্ধী ১০ জনের মাঝে হুইলচেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান ও সহায়তার চেক বিতরণ করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজাউনুল হক।

অনুষ্ঠানে ২৭টি মাদ্রাসার জন্য মোট ১ কোটি ৩০ লাখ টাকার ক্যাপিটেশন গ্র্যান্ট, প্রতিবন্ধী ১০ জনের মাঝে ১০টি হুইলচেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২ জন শিক্ষার্থীর মাঝে ৪৪ হাজার টাকার উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩২ জনের মাঝে মোট ৬৪ হাজার টাকা এবং ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২১ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, সংসদ সদস্যের সমন্বয়কারী শাহাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

1

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

2

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

3

১৫ বছর পর শিশু ধর্ষণ মামলার রায়, ঠাকুরগাঁওয়ে তিনজনের আমৃত্

4

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

5

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

9

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

10

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

11

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

12

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

13

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

14

পীরগঞ্জ পাইলট স্কুলে উন্নয়ন তহবিল উত্তোলনে স্বাক্ষর জালের অভ

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

19

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

20