অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটির বিশ্বকাপ অভিযান শুরু হবে।


বৃহস্পতিবার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ১৪ দলের এই আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে।

বাংলাদেশের গ্রুপের অন্য দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এ ছাড়া কোয়ালিফায়ার ‘বি’ থেকে একটি দল এই গ্রুপে যুক্ত হবে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও স্বাগতিক জিম্বাবুয়ে। এই গ্রুপেও কোয়ালিফায়ার ‘এ’ থেকে একটি দল যুক্ত হবে।

সূচি অনুযায়ী, ৮ অক্টোবর উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।

১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। তশওয়ানে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা দল।

১৪ দলের বিশ্বকাপে ১২টি দল সরাসরি গ্রুপ পর্বে জায়গা পেয়েছে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি চার দলের জায়গা নির্ধারিত হবে কোয়ালিফায়ার ও সুপার সিরিজের মাধ্যমে।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দল সুপার সেভেন পর্বে উঠবে। এই পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ৭ অক্টোবর ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

আসামে উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হাজারো মুসলিম পরিবার, মসজিদ

3

হেমন্তের রূপে শিশিরভেজা প্রকৃতি ও নবান্নের আনন্দ

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

6

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

7

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

8

পঞ্চগড়ে ছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্কের অভিযোগ, বিচারের দাব

9

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

12

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য স

13

শনিবার বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

14

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

15

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে

16

বরিশালে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’

17

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

18

মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

19

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

20