অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩০ বছর ধরে তালাবদ্ধ সাটুরিয়া পাবলিক লাইব্রেরি, উধাও বই-আসবাবপত্র

মানিকগঞ্জের সাটুরিয়া পাবলিক লাইব্রেরি প্রায় তিন দশক ধরে তালাবদ্ধ পড়ে রয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি। লাইব্রেরি থেকে বই, দরজা, জানালার গ্রিল ও আসবাবপত্র উধাও হওয়ার ঘটনাও সামনে এসেছে।

বইপ্রেমীদের জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত মানিকগঞ্জের সাটুরিয়া পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকায় অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে এর অবকাঠামো। একই সঙ্গে লাইব্রেরির বই ও প্রয়োজনীয় আসবাবপত্রের অনেক কিছুই আর সেখানে নেই।

উপজেলার প্রাণকেন্দ্রে থানা ও ডাকবাংলোসংলগ্ন অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় ১৯৯৩ সালের দিকে লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর বিভিন্ন স্থান থেকে আসা বইপ্রেমীরা সেখানে নিয়মিত বই পড়তেন। পাশাপাশি সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা ও জ্ঞানচর্চার পরিবেশ গড়ে উঠেছিল।

তবে সময়ের সঙ্গে পাঠকের উপস্থিতি কমতে থাকে। একপর্যায়ে লাইব্রেরির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় অবহেলায় ভবনটির পরিবেশ ও অবকাঠামো নষ্ট হয়ে পড়ে।

সম্প্রতি দীর্ঘদিন বন্ধ থাকা লাইব্রেরির তালা ভেঙে ভেতরের অবস্থা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক। পরিদর্শনের সময় তাঁরা লাইব্রেরির করুণ অবস্থা দেখতে পান। জানালার গ্রিল, দরজা, আলমারিতে রাখা বই এবং প্রয়োজনীয় আসবাবপত্রের অনেক কিছুই সেখানে পাওয়া যায়নি। এসব মালামাল দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে লাইব্রেরির ভেতরে কবুতরের বাসা তৈরি হয়েছে। কবুতরের বিষ্ঠার দুর্গন্ধে সেখানে অবস্থান করাও কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে দেয়ালের পাশ ও ভবনের ছাদে বড় বড় বটগাছ জন্মেছে। এসব গাছের শিকড় ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।

সাটুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, একসময় লাইব্রেরিতে বইপ্রেমীদের উপস্থিতি থাকলেও ধীরে ধীরে পাঠক কমে যাওয়ায় এটি বন্ধ হয়ে যায়। বর্তমানে অনুদান পাওয়ার সময় গোপনে কমিটি গঠন করে অর্থ সংগ্রহের প্রবণতা দেখা যায়। কিন্তু লাইব্রেরির নিয়মিত দেখভালের কেউ নেই।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, নিয়মিত কমিটি না থাকা এবং অনুদান পাওয়ার সময় কমিটির সদস্য বাড়ানোর প্রবণতার কারণে লাইব্রেরিটির বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অনেকের সম্পৃক্ততার অভিযোগ থাকায় প্রশাসনের কাছেও সুনির্দিষ্ট তথ্য নেই বলে তাঁদের দাবি।

দীর্ঘদিন লাইব্রেরির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মো. গোলাম হোসেন বলেন, ব্যস্ততার কারণে তিনি লাইব্রেরিতে সময় দিতে পারেননি। এ কারণে সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেককে মৌখিকভাবে দায়িত্ব দিয়েছিলেন। লাইব্রেরির বই ও আসবাবপত্র চুরি হয়েছে বলেও তিনি শুনেছেন।

লাইব্রেরিটির পদাধিকারবলে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, তিনি যে এই লাইব্রেরির সভাপতি, তা তাঁকে কখনো জানানো হয়নি। পরিদর্শনে গিয়ে লাইব্রেরির যে অবস্থা দেখেছেন, তা অত্যন্ত দুঃখজনক। এ পরিস্থিতির জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে চরম অবহেলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউএনও জানান, খুব দ্রুত অডিটোরিয়াম ও লাইব্রেরিটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে ৩ মাসের অভিযান শুরু কাল

1

পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

2

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

3

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাতীয় নির্বাচনের মতো প্রস্তুতি: সিইস

4

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার আহ্বা

7

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

11

বিজয় রাকিন সিটিতে ফ্ল্যাট দখল ও হামলার অভিযোগ, প্রশাসকের অপস

12

আশ্রয়ণ প্রকল্পে সড়ক ও পানি নিষ্কাশনের দাবিতে ফুলবাড়ীতে মানবব

13

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন

14

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

15

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

16

ভজনপুরে লটারিতে ৬ নারী এলসিএস কর্মী নিয়োগ

17

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

18

গাজীপুরে পোশাক কারখানার ঝুট গুদাম ও পিকআপভ্যানে আগুন

19

পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

20