অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষুসেবা

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার মোকামতলায় প্রায় দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চিকিৎসা নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।


শনিবার (২৪ অক্টোবর) মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ চক্ষুসেবা কর্মসূচির আয়োজন করা হয়। জাইমা রহমানের জন্মদিন ঘিরে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আয়োজকেরা জানান, কর্মসূচিতে প্রায় দুই হাজার অসহায় মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা নেন। তাদের মধ্যে ছানি শনাক্ত হওয়া প্রায় ৬০০ জনের অপারেশনের ব্যবস্থা করা হবে।

অর্থের অভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারছিলেন না মোকামতলার সৈয়দপুর গ্রামের লাভলী বেওয়া। বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের সাত মাসের মধ্যে বগুড়া-২ আসনসহ সারা দেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দলটি বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও ভোটের পর মানুষের পাশে নেই। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মীর শাহে আলম আরও বলেন, জনগণের কল্যাণে কাজের মাধ্যমে পাঁচ বছর পর আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় বিএনপি। আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানান তিনি।

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে আরেকটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়নামতি প্রেস ক্লাব, ময়নামতি সাংবাদিক, আহ্বায়ক কমিটি, সোহ

1

হরমুজ প্রণালীর কাছে পাকিস্তানগামী এলএনজি ট্যাংকারে হামলা

2

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

3

বিরোধী দল চাইলে ‘নোট অব ডিসেন্ট’ শিথিলের বিষয় বিবেচনা: সালাহ

4

হাসপাতালের ছাদ ধস: ঘটনাস্থলে এমপি

5

টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

6

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশ

7

শিরোনাম: ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডল

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি

12

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব

13

শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্

14

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৭৬

15

সংবাদ প্রকাশের পর পীরগঞ্জের অভয়াশ্রম পরিদর্শন, মা মাছ রক্ষায়

16

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

17

আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম বাড়ল

18

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে এফটিএ চায় বাংলা

19

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

20