অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কোচিংয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজ উদ্যোগে পড়াশোনার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং তাদের নৈতিক ও মানসিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

পীরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি একেএম মইনুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ একরামুল হক এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া।

এ সময় বক্তব্য দেন কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, কোষারাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল।

এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আলী, দীনেশচন্দ্র রায় ও মমিনুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুমা রশিদ।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ, সময়ের যথাযথ ব্যবহার এবং নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে।

তাঁরা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা এবং অতিরিক্ত মোবাইল ব্যবহার পরিহারের আহ্বান জানান। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজস্ব চিন্তাশক্তি ও মেধার বিকাশ ঘটানোর ওপর গুরুত্ব দেন।

বক্তারা আরও বলেন, শুধু কোচিংনির্ভর না হয়ে বিদ্যালয়ের পাঠদানে মনোযোগী হতে হবে। একই সঙ্গে সন্তানদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান তাঁরা।

শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

1

বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে জুলফিকার-ইলিয়াস, সাং

2

রাণীশংকৈলে জামিনের পর ফের ইয়াবাসহ বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ

3

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতা

4

আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

5

বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিতে ফের বাড়ল লোডশেডিং

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

8

মৌলিক সেবা নিশ্চিতেই সরকারের অগ্রাধিকার: ডিএনসিসি প্রশাসক

9

বিরোধী দল চাইলে ‘নোট অব ডিসেন্ট’ শিথিলের বিষয় বিবেচনা: সালাহ

10

পলিথিনের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দে

11

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন প

12

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

13

তেঁতুলিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন, ৪ উদ্যোক্তাকে ৫ লাখ টাকার

14

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্র

15

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি

16

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:

17

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহম

18

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় আশার আ

19

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

20