অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ, গুরুত্ব পেল ভূমি অধিকার ও দেশীয় বীজ সংরক্ষণ

ভূমিহীন ও প্রান্তিক কৃষকের অধিকার প্রতিষ্ঠা, খাসজমির ন্যায্য বণ্টন, কৃষকদের সংগঠিত আন্দোলন এবং দেশীয় বীজের বৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে সাতক্ষীরায় কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সাতক্ষীরা জেলা জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে কৃষক অ্যাক্টিভিস্ট প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান।

প্রশিক্ষণে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুজ্জামান রাসেল এবং রাজশাহীর মানবাধিকারকর্মী আফজাল হোসাইন। তাঁরা কৃষক ও ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা, খাসজমি উদ্ধার ও বন্দোবস্ত, ভূমিহীন জনগোষ্ঠীর সংগঠিত আন্দোলন এবং মানবাধিকার সুরক্ষায় তৃণমূল পর্যায়ের অ্যাক্টিভিস্টদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

কর্মসূচিতে সুরক্ষা (সেফগার্ডিং) বিষয়ে প্রশিক্ষণ দেন লিলি গমেজ। তিনি সংগঠনের কার্যক্রমে নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দেশীয় বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেন উবিনিগের উপদেষ্টা ড. এম এ সোবাহান। তিনি দেশীয় বীজের বৈচিত্র্য রক্ষা, বীজের ওপর কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং বহুজাতিক কোম্পানিনির্ভর বীজ ও কৃষিব্যবস্থার পরিবর্তে কৃষকনির্ভর উৎপাদন ও সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে কৃষক অ্যাক্টিভিস্টদের সংগঠিত করা, ভূমিহীন মানুষের খাসজমির অধিকার, কৃষকের ভূমি অধিকার, আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার, খাদ্য সার্বভৌমত্ব এবং কৃষক আন্দোলন জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্বে অংশ নেন ভূমিহীন নেতা ওয়াহাব আলী, কামরুজ্জামান, ইব্রাহিম লাকি, রবিউল ইসলাম, নারী নেত্রী জবেদা বেগম, ইশরাত জাহানসহ অন্যান্য কৃষক অ্যাক্টিভিস্ট। এ সময় তাঁরা মাঠপর্যায়ে ভূমিহীন মানুষের সমস্যা, খাসজমি বন্দোবস্তের প্রতিবন্ধকতা, কৃষক সংগঠন শক্তিশালী করা এবং নারী কৃষকদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে বদরুল আলম বলেন, কৃষক ও ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় শুধু সচেতনতা সৃষ্টি করলেই হবে না, তাঁদের সংগঠিত ও ঐক্যবদ্ধ করে অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলতে হবে। খাসজমির ন্যায্য বণ্টন, দেশীয় বীজের ওপর কৃষকের অধিকার, কৃষিতে পরিবেশবান্ধব পদ্ধতির প্রসার এবং খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রাম আরও জোরদার করতে হবে। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের কৃষক অ্যাক্টিভিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষক অ্যাক্টিভিস্টদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভূমিহীন কৃষক, নারী কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বহিরাগত আতঙ্ক, বাড়ির মালিকদের

1

ফুলবাড়ীতে নবীন-প্রবীণ বনভোজন, অংশ নিলেন ৩৫০ জন

2

পীরগঞ্জের বিসমাইলে অশ্রুসিক্ত বিদায়ে দুর্গা প্রতিমা বিসর্জন

3

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

4

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

5

সাজেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

6

লংমার্চে গিয়ে কিছু গাড়ি টোল দেয়নি: রিজভী

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

সরকারকে দোষ নয়, নানা খরচে বিপর্যস্ত: রুমিন ফারহানা

9

ইশরাককে পুনর্বহালের দাবি, বিকল্প হিসেবে প্রতিমন্ত্রী চান শহী

10

ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

11

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১২০ কেন্দ্রের ফলে এগিয়ে মির্জা ফয়সল

12

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

13

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি

14

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

15

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

16

শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, দেশে অস্থিরতার সুযোগ দেব না: স্বরা

17

ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে হয়রানিমুক্ত স

18

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

19

পিএসসির রংপুর আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

20