অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইমনের ফিফটির পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাতে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ১৬০ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের লড়াকু ফিফটিও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি।


আফগানিস্তানের বোলারদের তোপে শুরু থেকেই চাপে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ১৬০ রানেই গুটিয়ে গেছে। পারভেজ হোসেন ইমনের অর্ধশতকের পরও ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি টাইগাররা।

বুধবার (২১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৪১.২ ওভারে সব উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৬০ রান।

ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলীয় ৬ রানে ইয়ামিন আহমাদজাইয়ের বলে রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ১ রান করে ফেরেন তানজিদ হাসান। পরের বলেই বোল্ড হয়ে কোনো রান না করেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার।

এরপর নাজমুল হোসেন শান্ত ২৩ বলে ১৫ রান করে আজমাতুল্লাহ ওমরজাইয়ের শিকার হন। অধিনায়ক তাওহীদ হৃদয়ও কোনো রান করতে পারেননি। মাত্র ২৮ রানেই চার উইকেট হারিয়ে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এই পরিস্থিতিতে দলের হাল ধরার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। পঞ্চম উইকেটে দুজনের ৯৩ রানের জুটি বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর আশা দেখায়। ৮২ বলে দুই চার ও এক ছক্কায় ৪১ রান করে মোহাম্মদ নবীর বলে আউট হন সাইফ হাসান।

সাইফের বিদায়ের পর দ্রুত ফিরে যান মেহেদী হাসান মিরাজও। বিলাল সামির বলে ক্যাচ দেওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ২ রান। এরপর এক প্রান্তে দৃঢ়তা দেখিয়ে ব্যাটিং চালিয়ে যান ইমন। তাঁর ব্যাট থেকেই আসে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, একটি অর্ধশতক।

তবে ইমনের লড়াইও শেষ পর্যন্ত কাজে আসেনি। দলীয় ১৫৬ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন তিনি। এরপর আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান কোনো রান না করেই ফিরে গেলে ১৬০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। তাসকিন আহমেদ ২ রান করে অপরাজিত থাকেন।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লেগ স্পিনার রশিদ খান। ৩১ রান খরচায় তিনি তুলে নেন চারটি উইকেট। এ ছাড়া ইয়ামিন আহমাদজাই ও আজমাতুল্লাহ ওমরজাই দুটি করে উইকেট শিকার করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের সরলতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে: চিফ হুইপ

1

পীরগঞ্জ বিট কর্মকর্তা মহসিনের উদ্যোগে ১.৩৯ একর বনভূমি উদ্ধার

2

মানবতার নীরব দূত ইতালীয় মিশনারিরা

3

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

4

পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর

5

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

6

এসইএসডিপি প্রকল্পে ৮ কোটি টাকা চাঁদা সংগ্রহের অভিযোগ

7

টেকসই উন্নয়নের ভিত্তি দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ

8

৭ নভেম্বর সারা দেশে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

9

পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বাডাস মেডিকেল ক্যাম্প

10

তেঁতুলিয়ায় পেঁপে চাষে সফলতা, ১০ হাজার টাকা খরচে আয় ৪০ হাজার

11

এইচএসসি থেকেই চালু হতে পারে পুনঃপরীক্ষা, সুযোগ পাবেন অনুত্তী

12

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

13

আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

14

উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ডকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান

15

রাজপথ কারও ইজারা নয়: প্রিন্স

16

বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগ চায় স

17

প্রাক্তনকে ভুলতে কেন এত সময় লাগে?

18

‘ঢাকা বাঁচাও’-এর সংবাদ সম্মেলন ২ নভেম্বর

19

শরিয়া বিতর্কের মধ্যেই পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস

20