অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে বৌভাতের সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৌভাতের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৌভাতের অনুষ্ঠানের সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, বাদনোহালী গ্রামের রুহুল আমীনের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের ডেকোরেশনের কাজ করছিলেন ফয়সাল। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারান। পরে তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দিনাজপুরে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ফয়সাল পীরগঞ্জ উপজেলার বোর্ডহাটে অবস্থিত শাহ আলম ডেকোরেটরের দোকানে কাজ করতেন। তাঁর বাড়ি উপজেলার নোহালী গ্রামে।

হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মাস্টার জানান, বৃহস্পতিবার রাতে রুহুল আমীনের ছেলে মামুনের বিয়ে হয়। শুক্রবার তাঁদের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানের সাজসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

1

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

2

তেঁতুলিয়ায় পুড়িয়ে ধ্বংস ২ হাজার ৫০০ দাবিহীন দলিল

3

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে চায় বিএনপি

4

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ, বিজয় রাকিন স

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

7

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

8

তেঁতুলিয়ায় পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী শিখন কর্মসূচি

9

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

10

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতা

11

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য স

12

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

13

রাজধানীর লেক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্র

14

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রত

15

ঢাকায় ভোরের বজ্রবৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

16

ক্ষমতার পাশে সাংবাদিক, নাকি সত্যের পাশে?

17

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

18

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

19

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

20