অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদাময় হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা এলেই রাস্তার বিভিন্ন অংশে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং পথচারীদেরও চরম ভোগান্তি পোহাতে হয়।

এলাকাবাসীর ভাষ্য, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন কাদা মাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে অতিরিক্ত পরিবহন ব্যয় ও সময়ের অপচয়ের শিকার হচ্ছেন। জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রেও দেখা দিচ্ছে নানা ধরনের প্রতিবন্ধকতা।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও কাস্তোর গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী উন্নয়ন আজও বাস্তবায়ন হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটছে।

তাদের মতে, সড়কটি পাকাকরণ করা হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন ব্যয় কমবে এবং শিক্ষার্থীদের দুর্ভোগও অনেকাংশে কমে আসবে।

এলাকাবাসী সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতি দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, আগামী বর্ষা মৌসুমের আগেই দীর্ঘদিনের এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষসেরা কোচের তালিকায় স্কালোনি নেই, কোপায় ইয়ামাল-কুবার্সি

1

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি

2

মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

3

পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেলেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

4

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস, স্বাগ

5

আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের আভাস

6

ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: গয়েশ্বর

7

৩০ বছর ধরে তালাবদ্ধ সাটুরিয়া পাবলিক লাইব্রেরি, উধাও বই-আসবাব

8

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্র

9

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

10

পীরগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

11

তেঁতুলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় সাংবাদিকদের আমন্ত্রণ ন

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধানমন্ত্

14

দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

15

ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

16

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

17

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

18

হেমন্তের রূপে শিশিরভেজা প্রকৃতি ও নবান্নের আনন্দ

19

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

20