অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে অন্তরায় এবং এটি সংশোধন করা প্রয়োজন—সাংবাদিকদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিষয়টি পরবর্তী সংসদ বিবেচনা করলে সবাই মিলে প্রয়োজনীয় সংশোধন করতে পারে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখন আলোচনা চলছে। নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন উঠায় কিছুটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। তবে এটি নির্বাচনের ক্ষেত্রে বড় কোনো বাধা নয়। প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের এগিয়ে যেতে হবে।

গয়েশ্বর বলেন, সংবিধানে যেখানে কোনো বাধা রয়েছে, সেই বাধা দূর করতে হলে সংসদের মাধ্যমেই সংশোধন করতে হবে। এর বাইরে অন্য কোনোভাবে বিষয়টি সমাধানের সুযোগ নেই।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জানান, আগামী ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৩ আগস্ট বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তাঁর প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শিক্ষাবিদ ড. আব্দুল মঈন খান। আর সমর্থনকারী ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

মনোনয়নপত্র বাছাই শেষে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন। এখন ২০ আগস্টের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

1

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ

4

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

5

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

6

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

7

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

8

ফুলবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা হাসপাতালে

9

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

12

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

13

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

14

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

15

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

16

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

19

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

20