অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসসহ কোনো ধরনের অপকর্মে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।


বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস বা অন্য কোনো অপকর্মে জড়ালে তাকে দলের নেতাকর্মী হিসেবে বিবেচনা করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা অন্যায়, অনাচার, চাঁদাবাজি কিংবা দখলদারির সঙ্গে কখনো জড়িত নন। কেউ এসব কর্মকাণ্ডে যুক্ত হলে তাকে বিএনপির কর্মী হিসেবে বিবেচনা করা হবে না।

তিনি বলেন, ‘আমরা যারা শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, আজ যারা তারেক রহমানের সঙ্গে কাজ করছি—আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, নিজেদের স্বার্থের জন্য কখনো কোনো অন্যায়, অনাচার, চাঁদাবাজি, দখলের সঙ্গে আমরা জড়িত নই।’

বিএনপির অঙ্গসংগঠনের প্রকৃত নেতাকর্মীরাও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নন বলে দাবি করেন তিনি। তবে কারও কর্মকাণ্ডের কারণে বিএনপির সমালোচনার সুযোগ তৈরি হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান।

তিনি আরও বলেন, ‘যে প্রকৃত সৈনিক, শহীদ জিয়ার কর্মী, দেশনেত্রীর কর্মী, তারেক রহমানের কর্মী, সে অপরাধী হতে পারে না। সে চাঁদাবাজ হতে পারে না, সে দখলবাজ হতে পারে না, সে সন্ত্রাসী হতে পারে না। যদি কেউ হয়, সে বিএনপি নয়।’

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষ—উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, এর ফলে শিল্প-বাণিজ্য, কর্মসংস্থান এবং মানুষের আয়-উপার্জন ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের শান্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ‘হামলায়’ রুমিনের দুই সমর্থক আহত

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

3

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

4

ইমনের ফিফটির পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

5

তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন

6

তেঁতুলিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বল উপহার দিলেন

7

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক স

8

চুয়াডাঙ্গায় দেয়ালে আওয়ামী লীগের স্লোগান, প্রশাসনের নির্দেশে

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের রেকর্ড সেঞ্চুরি

11

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

12

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

13

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

14

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

15

ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

16

পীরগঞ্জে ঢাকাগামী বাসে ফেনসিডিল উদ্ধার, আটক ১

17

বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধু

18

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

19

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

20