অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টিভির মাহমুদ রাকিব।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির ১৩ সদস্যের মধ্যে কার্যনির্বাহী কমিটির ১১ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে হাবিবুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক যুগান্তরের কাজী জেবেল।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা বৈশাখী টিভির ফাহিম মোনায়েম এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মেজবাহ উল্লাহ শিমুল সমান সংখ্যক ভোট পাওয়ায় দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন (ঢাকা মেইল), দপ্তর সম্পাদক রাশিম মোল্লা (মানবজমিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (কালবেলা)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামছুল ইসলাম (নয়া দিগন্ত), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), ফয়সাল আহাম্মেদ (বাংলাদেশ মেইল) এবং আশীষ কুমার সেন (জনতা)।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

এর আগে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান। সভায় অর্থ সম্পাদক শামছুল ইসলাম আর্থিক প্রতিবেদন এবং সাধারণ সম্পাদক আফরিন জাহান সংগঠনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। পরে উপস্থিত সদস্যরা প্রতিবেদন দুটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

1

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

2

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

৫ আগস্ট কাশ্মীরে কেন ‘কালো দিবস’?

5

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

6

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

7

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

বিচারকদের আবাসনে ৭২ ভবনের মাস্টারপ্ল্যান

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

13

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

14

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী

15

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

16

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ

17

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

20