অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাস বদলানো যাবে না, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না এবং সত্যকে আড়াল করে রাখা সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তিনি বলেন, এ ইতিহাস পরিবর্তন করা যাবে না।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, এ ইতিহাস পাল্টানো যাবে না। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক অবস্থানও কেউ বদলে দিতে পারবে না।

শেখ হাসিনার দেশে ফেরার হুমকি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসার হুমকি দিচ্ছেন। আমরাও চাই তিনি দেশে ফিরে আসুন। দেশের মানুষ তাঁর বিচার দেখার অপেক্ষায় রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটিই জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। জনগণের ভালোবাসা ও আস্থাই দলটির সবচেয়ে বড় শক্তি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই।’

মীর শাহে আলম আরও বলেন, জামায়াতে ইসলামী বিভিন্ন বিষয়ে বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।

সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের কথা তুলে ধরে অতীতে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ব্যক্তিদের বিএনপির পতাকাতলে আসার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) শফিকুল ইসলাম টুকু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোর

1

ফুলবাড়ীতে মাদক বিক্রির প্রতিবাদে হামলার অভিযোগ, সংবাদ সম্মেল

2

বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

3

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

4

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

5

নির্বাচন বিতর্কিত করতে জামায়াত অপপ্রচার চালাচ্ছে: রিজভী

6

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

7

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিওতে ইস্যু ম্যানেজার ইউসিবি

10

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্

11

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

12

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধান সংশোধন

13

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

14

রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

15

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নামহীন প্রেসক্রিপশন, ওষুধ বিতরণ

16

রোহিঙ্গা প্রত্যাবাসনে তারেক রহমানের পাঁচ প্রস্তাব

17

৫ আগস্ট কাশ্মীরে কেন ‘কালো দিবস’?

18

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

19

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

20