অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২০ আগস্ট ২০২৬ তারিখে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এই ৪২ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ খুরশিদ আলম (মতি)-কে আহ্বায়ক এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নজমুল হক নাজিম-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন মুখ দারুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ৪২ জনের কমিটিতে একাধিক নতুন মুখ রয়েছে।

জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে দলের সকল কর্মসূচি সফল করতে এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এই আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন দলটির নীতিনির্ধারকেরা।

কমিটি ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দলীয় হাই কমান্ডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিওতে ইস্যু ম্যানেজার ইউসিবি

1

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

4

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে শুক্রবার গণসংহতির সমা

5

মৌলিক সেবা নিশ্চিতেই সরকারের অগ্রাধিকার: ডিএনসিসি প্রশাসক

6

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

7

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

10

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

11

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

12

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

13

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

14

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

15

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

16

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

17

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

18

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

19

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

20