অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভার বাংলাদেশ

ঢাকা, ১৯ জুলাই ২০২৬: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। পাশাপাশি ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া আরও দুটি বিভাগে সম্মানজনক স্বীকৃতিসহ এবারের আয়োজনে মোট পাঁচটি সম্মাননা পেয়েছে ইউবিএল।

বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অংশ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, উদ্ভাবন, অংশীদারত্ব এবং কার্যকর প্রভাবের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করে।

তিনটি বিভাগে বিজয়ের পাশাপাশি ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন বিভাগে সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে ইউনিলিভার বাংলাদেশ।

এই অর্জনগুলো টেকসই উন্নয়ন, দায়িত্বশীল উৎপাদন ও ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলায় ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি। প্রতিষ্ঠানটি সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, স্থানীয় জনগোষ্ঠী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে ব্যবসায়িক উদ্ভাবন ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরিতে ভূমিকা রেখে চলেছে।

ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, উন্নয়ন সহযোগী এবং টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসা ইউনিলিভার বাংলাদেশ টেকসই উন্নয়নকে ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সমন্বিত করেছে। বিভিন্ন ব্র্যান্ড, উদ্ভাবনী উদ্যোগ ও অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভোক্তা, জনগোষ্ঠী ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক মূল্য সৃষ্টি করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রেখে যাচ্ছে।

ইউনিলিভার বাংলাদেশ সম্পর্কে

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। ছয় দশকেরও বেশি সময় ধরে পরিচালিত এ প্রতিষ্ঠানের লাক্স, লাইফবয়, সার্ফ এক্সেল, ক্লোজআপ, সানসিল্ক, পন্ডস, ভ্যাসলিন ও ডাভসহ ২০টিরও বেশি জনপ্রিয় ব্র্যান্ড দেশের প্রতি ১০টি পরিবারের মধ্যে ৯টির দৈনন্দিন জীবনের অংশ। ইউনিলিভার গ্লোবালের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইউবিএল বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ভোক্তাপণ্য সরবরাহকারী নেটওয়ার্কের অংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

1

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

2

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

5

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

6

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

10

অক্টোবরেই শুরু হতে পারে ইউপি ভোট, মার্চের মধ্যে শেষ তিন স্তর

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

13

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

16

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

17

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

20