অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ২০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তারাবা রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামে মোটরসাইকেলে আসা বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশের হিসাবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার বার্তা সংস্থা এএফপিকে হামলা থেকে বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দারা হতাহতের এ তথ্য জানান। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পরপরই তারাবা রাজ্যের প্রত্যন্ত বিন্নারি গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা। মোটরসাইকেলে করে এসে তারা গ্রামে এলোপাতাড়ি গুলি চালায়।

হামলার সময় প্রাণ বাঁচাতে বাসিন্দারা বিভিন্ন দিকে ছুটতে থাকেন। বিন্নারি গ্রামের বাসিন্দা ইসিয়াকু মুসা বলেন, হামলা থেকে বাঁচতে মানুষ চারদিকে পালাচ্ছিল এবং কোথায় গেলে নিরাপদ থাকা যাবে, তা কেউ বুঝতে পারছিল না।

ইসিয়াকু মুসা ও সাইদু নুহু—দুজনই এএফপিকে জানিয়েছেন, হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

সাইদু নুহুর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা চলে যাওয়ার পর তারা ২০টির বেশি মরদেহ দেখতে পান। তখনও কয়েকজন নিখোঁজ ছিলেন।

তবে পুলিশের হিসাবে নিহতের সংখ্যা কম। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে জিহাদি বিদ্রোহীদের সহিংসতার শিকার। দেশটির মধ্যাঞ্চলের দিকে অবস্থিত তারাবা রাজ্যে মতাদর্শভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর পাশাপাশি অপরাধপ্রবণ ডাকাত দলগুলোরও তৎপরতা রয়েছে।

দেশটির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সশস্ত্র দলগুলো গ্রামে হামলা, মুক্তিপণের জন্য অপহরণ এবং কৃষক ও খনিশ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব এলাকায় সরকারি উপস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা দুর্বল হওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপরতার সুযোগ পায়।

এদিকে শনিবার নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বিমান হামলায় ১৫ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

২০০৯ সালে বোকো হারামের বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে নাইজেরিয়া দীর্ঘদিন ধরে জিহাদি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে।

সূত্র: এএফপি


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি করলে বহিষ্কার, যুবদল নেতাদের হুঁশিয়ারি এমপি জালালে

1

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

2

তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে সমতা পার্টির সমাবেশ

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

পীরগঞ্জ বিট কর্মকর্তা মহসিনের উদ্যোগে ১.৩৯ একর বনভূমি উদ্ধার

5

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

6

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

7

ইমাম-পুরোহিতদের সম্মানি বাতিল হবে যে ৯ কারণে

8

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

11

সরকারকে দোষ নয়, নানা খরচে বিপর্যস্ত: রুমিন ফারহানা

12

বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

13

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

14

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

15

ইমনের ফিফটির পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

18

রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

19

রাতজেগে দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

20