অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভরি কোস্টও

বিশ্বকাপের নকআট পর্বে আইভরি কোস্টের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে নরওয়ে। আগের ম্যাচে বিশ্রামে থাকা তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড ও অধিনায়ক মার্টিন ওদেগার্ড একাদশে ফিরেছেন।

তাদের প্রত্যাবর্তনে ইরাক ও সেনেগালের বিপক্ষে জয় পাওয়া দলের মূল কাঠামোই ধরে রেখেছেন কোচ। গোলবারের নিচে ফিরছেন ওরইয়ান নিয়ল্যান্ড।

রক্ষণভাগে জুলিয়ান রিয়ারসনের পরিবর্তে খেলবেন মার্কুস পেডারসেন। মাঝমাঠে থাকছেন প্যাট্রিক বার্গ, মার্টিন ওদেগার্ড ও স্যান্ডার বের্গে।

আক্রমণভাগে একসঙ্গে দেখা যাবে আর্লিং হালান্ড, আলেকজান্ডার সরলথ ও আন্তোনিও নুসাকে।

অন্যদিকে, আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আইভরি কোস্টও তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামছে।

অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া দলটি নরওয়ের শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত।

নরওয়ের একাদশ:
ওরইয়ান নিয়ল্যান্ড; মার্কুস পেডারসেন, লিও ওস্তিগার্ড, টরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফে, প্যাট্রিক বার্গ, স্যান্ডার বের্গে, মার্টিন ওদেগার্ড, আন্তোনিও নুসা, আর্লিং হালান্ড ও আলেকজান্ডার সরলথ।

আইভরি কোস্টের একাদশ:
ইয়াহিয়া ফোফানা; গেলা দুয়ে, ইভান এনডিকা, ওসমান দিয়োমান্দে, হাসানে কামারা, ফ্রাঙ্ক কেসিয়ে, জ্যাঁ মিশেল সেরি, সেকো ফোফানা, সাইমন আদিংরা, সেবাস্তিয়ান হালার ও এভান গেসাঁ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

1

মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপত

2

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

3

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গ

4

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত

5

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

8

প্রাথমিক শিক্ষকদের নজরদারিতে ১১ ধাপের পরিদর্শন ব্যবস্থা চালু

9

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃত

10

আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃ

11

নতুন প্রজন্মকে জিয়ার আদর্শ জানাতে বললেন মঈন খান

12

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

13

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

14

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহম

15

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

16

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

গ্রামীণ সড়ক বেহাল, ইউএনও বাসভবনে বিলাসী প্রকল্পের অভিযোগ

19

বিএনপির ‘হামলায়’ রুমিনের দুই সমর্থক আহত

20