অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’

সাময়িক অর্থসংকট মোকাবিলা এবং ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ব্যাংকিং খাতে সম্পূর্ণ ডিজিটাল ও ফি-ভিত্তিক ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৬ সেপ্টেম্বর) বিআরপিডি সার্কুলার নং-১৭ জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নতুন এই সুবিধার আওতায় গ্রাহকেরা কোনো সুদ ছাড়াই নির্ধারিত ফির বিনিময়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

যেসব খাতে ব্যবহার করা যাবে

এই ঋণের অর্থ নগদে রূপান্তর করা যাবে না। একইভাবে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো ওয়ালেটেও তা স্থানান্তরের সুযোগ থাকবে না।

অনুমোদিত ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট কিছু খাতে এই ঋণের অর্থ ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়, টোল ও টিকিটের খরচ এবং ট্যাক্সসহ বিভিন্ন সরকারি ফি।

এছাড়াও আমানতের কিস্তি, বিমা প্রিমিয়াম এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত অন্যান্য ফির ক্ষেত্রেও এই সুবিধা ব্যবহার করা যাবে।

মেয়াদ অনুযায়ী ফি

বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী, এসব ক্ষুদ্র ও স্বল্পমেয়াদি ঋণের ক্ষেত্রে সুদের পরিবর্তে নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে।

সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মেয়াদ অনুযায়ী এই ফি প্রযোজ্য হবে।

৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭ দিনের জন্য ৩ টাকা, ১৫ দিনের জন্য ৪ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা ফি দিতে হবে।

২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের মেয়াদে ফি হবে যথাক্রমে ৫, ৮ ও ১২ টাকা।

৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে একই মেয়াদে ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭, ১২ ও ২০ টাকা।

১ হাজার ১ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মেয়াদভেদে ফি ১০, ২০ ও ৩০ টাকা। আর ২ হাজার ১ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণের জন্য যথাক্রমে ১৫, ৩০ ও ৫০ টাকা ফি দিতে হবে।

৩ হাজার ১ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭ দিনের জন্য ২০ টাকা, ১৫ দিনের জন্য ৪০ টাকা এবং ৩০ দিনের জন্য ৭০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

৫ হাজার ১ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের জন্য ফি হবে যথাক্রমে ২৫, ৫০ ও ৮০ টাকা।

সুবিধার সর্বোচ্চ সীমা ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭ দিনের মেয়াদে ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য ১০০ টাকা ফি দিতে হবে।

পরিশোধের নিয়ম

গ্রাহককে ঋণের মূল অর্থ ও নির্ধারিত ফি যথাক্রমে ৮ম, ১৬তম অথবা ৩১তম দিনে পুরোপুরি পরিশোধ করতে হবে।

তবে নির্ধারিত সময়ের আগেই ঋণ পরিশোধ করা হলে অতিরিক্ত কোনো ফি বা প্রিপেমেন্ট ফি নেওয়া যাবে না।

বিলম্ব হলে জরিমানা

নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে দৈনিক ভিত্তিতে জরিমানা বা অতিরিক্ত ফি যুক্ত হবে। তবে এই জরিমানা কোনোভাবেই ৩০ দিনের মেয়াদের জন্য নির্ধারিত ফির বেশি হতে পারবে না।

পুরো প্রক্রিয়াই হবে ডিজিটাল

ব্যাংকগুলোর অনুমোদিত মোবাইল অ্যাপের মাধ্যমে এন্ড-টু-এন্ড (End-to-End) ডিজিটাল পদ্ধতিতে পুরো ঋণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ সুবিধার জন্য গ্রাহককে সরাসরি কোনো কাগজে স্বাক্ষর করতে হবে না।

ছয় মাসের পাইলট কার্যক্রম

বাণিজ্যিকভাবে চালুর আগে ব্যাংকগুলোকে ন্যূনতম ছয় মাস এই সুবিধার ‘পাইলট’ কার্যক্রম পরিচালনা করতে হবে। এরপর এর মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

1

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

2

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

3

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

সাংগু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে, বান্দরবানে বন্যা পরিস

6

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

7

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

8

আ.লীগ নেতার অফিসে অস্ত্র, ককটেল ও বিদেশি মদ উদ্ধার

9

ঠাকুরগাঁও আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, বাসিন্দা ফিরছে

10

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

11

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক

12

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

15

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

16

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

17

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

18

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

19

শরিয়া বিতর্কের মধ্যেই পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস

20