অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে দুর্গাপ্রতিমা বিসর্জন ঘাট সংস্কার, প্রস্তুতি পরিদর্শন

দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে ঘাট পরিদর্শন করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তা। বিসর্জন ঘাটের সংস্কারকাজ ও সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে।


দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বিসর্জন ঘাটের সংস্কারকাজ চলছে। এ উপলক্ষে ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন ও ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তা ঘাটটি পরিদর্শন করেছেন।

আজ দুপুরে ফুলবাড়ী সরকারি কলেজের পাশে নদীর তীরে অবস্থিত প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করেন তাঁরা। এ সময় ঘাটের সংস্কারকাজের অগ্রগতি এবং বিসর্জনকে কেন্দ্র করে নেওয়া সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।

আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে বিসর্জন ঘাট সংস্কারসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তা বলেন, পৌর এলাকার ১৫টি পূজামণ্ডপের প্রতিমা এই ঘাটে বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের সময় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তা নিশ্চিত করতে ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে।

ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিবছর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও বিসর্জন ঘাটের সংস্কারকাজ করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে প্রতিমা বিসর্জনের সময় কোনো ধরনের সমস্যা হবে না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১.৬৮ লাখ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রা

3

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

4

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

5

আ.লীগ নেতার অফিসে অস্ত্র, ককটেল ও বিদেশি মদ উদ্ধার

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

তেঁতুলিয়া প্রেস ক্লাবের নতুন কমিটিতে সভাপতি সোহরাব, সম্পাদক

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারের কাজ শেষ করা হবে: পানিসম্পদ মন

10

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

11

রাকিবুলের অপরাজিত ৭৯, রিজনের ৫ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত জ

12

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

13

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চান প্রধানমন্ত্রী

14

অফিসে না গিয়েও হাজিরা, কালীগঞ্জ এলজিইডির সিও রেজার বিরুদ্ধে

15

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা

16

রাজনীতির চেয়েও সাংবাদিকতার দায়িত্ব কঠিন: মঈন খান

17

টানেলে ১০ দিন পর জীবিত চীনা নাগরিক উদ্ধার

18

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

19

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

20