অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গভীর রাতে খালি গায়ে অফিস, প্রধান সহকারীর বিরুদ্ধে অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গভীর রাতে খালি গায়ে সরকারি নথিতে কাজ করার অভিযোগ উঠেছে প্রধান সহকারী (অতিরিক্ত দায়িত্ব) বাবুল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (অতিরিক্ত দায়িত্ব) বাবুল হোসেনের বিরুদ্ধে গভীর রাতে দাপ্তরিক কক্ষে খালি গায়ে বসে সরকারি ফাইলে কাজ করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাজের টেবিলে সিগারেটের প্যাকেট ও লাইটারও দেখা গেছে বলে জানা গেছে।

গত রবিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই সময় কক্ষটির দরজা ও জানালা ভেতর থেকে বন্ধ ছিল। বাইরে থেকে দেখা যায়, বাবুল হোসেন খালি গায়ে চেয়ারে বসে সরকারি ফাইলে স্বাক্ষর করছেন।

এ সময় তাঁর টেবিলের ওপর সিগারেটের প্যাকেট ও লাইটার খোলা অবস্থায় রাখা ছিল বলেও অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। দাপ্তরিক পরিবেশ ও সরকারি কর্মচারীর আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান সহকারী বাবুল হোসেন জানান, হাসপাতালে অডিট হওয়ার কথা রয়েছে। কাজের অতিরিক্ত চাপ থাকায় রাতে অফিসে বসে ফাইল গোছানোর কাজ করছিলেন তিনি। কমপ্লেক্সের কর্মকর্তাকে জানিয়েই রাতে কাজ করছেন বলেও দাবি করেন তিনি। তবে খালি গায়ে কাজ করা এবং টেবিলে সিগারেটের প্যাকেট রাখার বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহীনুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। সাংবাদিকের কাছ থেকেই প্রথম জানতে পেরেছেন। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা সিভিল সার্জন আনিসুর রহমান মোবাইল ফোনে জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে। দাপ্তরিক কাজের সময় খালি গায়ে থাকা এবং টেবিলে সিগারেটের প্যাকেট রাখার বিষয়গুলো খতিয়ে দেখে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই প্রধান সহকারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সহকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছিল। এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

তবে আগের অভিযোগগুলোর বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। সর্বশেষ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে মাচায় তরমুজ চাষে মাঠ দিবস

1

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

2

ইশরাককে পুনর্বহালের দাবি, বিকল্প হিসেবে প্রতিমন্ত্রী চান শহী

3

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

4

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত

5

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

6

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

7

৩৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া, মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিস

8

সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে আগামীকাল খুলনা-বাগেরহাট যাচ

9

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে না আসায় বিরোধী দলকে ধোঁকাবাজ বলল

10

পিএসসির রংপুর আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

টোকিওতে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী

13

ড. ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে অনুরোধ করবে

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

খিলপাড়া মজুমদার বাড়ি: ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের দুই শতাব্দ

16

দ্য রকের রেসলিং ক্যারিয়ার কি শেষ? যা বললেন কোডি রোডস

17

গ্রামীণ সড়ক বেহাল, ইউএনও বাসভবনে বিলাসী প্রকল্পের অভিযোগ

18

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

19

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

20