অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জন্মাষ্টমীতে শুভেচ্ছা জানাল ভারতীয় হাইকমিশন

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা জানায় ভারতীয় হাইকমিশন।

বার্তায় পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ভারতীয় হাইকমিশন জানায়, জন্মাষ্টমী কেবল ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবকল্যাণের গুরুত্বপূর্ণ বার্তা জড়িয়ে রয়েছে। এ উৎসবের মাধ্যমে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের চেতনায় সবাই জন্মাষ্টমী উদযাপন করবেন এবং মানবকল্যাণের আদর্শকে আরও সমুন্নত রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে ভারতীয় হাইকমিশন।

জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দিনেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল।

প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি উদযাপন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

1

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

2

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

3

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

4

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

7

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দায়িত্বে প্রহ্লাদ যোশী

10

তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযো

11

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

12

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

13

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

14

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

15

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

16

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

17

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

18

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

19

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

20