অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ। শুক্রবার নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

সংবাদ:
বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং এ খাতে সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে বাংলাদেশ।

শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিতে সই করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেলের তথ্যমতে, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা উদ্যোগের ধারাবাহিকতায় নতুন এই চুক্তি সই হয়েছে।

চুক্তির আওতায় দুই দেশের মধ্যে পারমাণবিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে সহযোগিতার পরিধিও সম্প্রসারিত হবে।

বিএনপির মিডিয়া সেলের পোস্টে বলা হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে পারমাণবিক শক্তিকে একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিটিকে দেখা হচ্ছে।

বাংলাদেশ ইতোমধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে এগিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে কেন্দ্র করে দেশে পারমাণবিক জ্বালানি ব্যবহারের অবকাঠামো গড়ে উঠছে। এর পাশাপাশি পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও বাড়ছে।

নতুন চুক্তির ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক প্রযুক্তি, নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোল

1

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

2

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৭৬

3

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ ব

6

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

7

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

8

ঢাকায় কবরের জায়গার সংকট, শেষ ঠিকানার মূল্য কোটি টাকা

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল

11

এসআরবি গঠনের বিলে স্বরাষ্ট্রমন্ত্রী-রিশফিকের পাল্টাপাল্টি যু

12

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

13

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

14

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে চায় বিএনপি

15

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্র

16

প্রশাসনে বড় রদবদল, সচিব পদে ১০ কর্মকর্তার পরিবর্তন

17

সাজু স্যারকে ঘিরে বিতর্ক: অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের ব্যাখ

18

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

19

জলবায়ুবান্ধব নীতি পরিবেশের পাশাপাশি রাজনীতির জন্যও ভালো: ব্র

20