অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৪৫ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে ৪৫টি কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। সব কেন্দ্রের ফল সমন্বয়ের পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।


ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা।

জেলা নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৩টা পর্যন্ত এ আসনে ৫২ শতাংশ ভোট পড়েছে। তবে ভোট গণনা শেষে মোট ভোটের হার জানা যাবে।

নির্বাচন চলাকালে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ, ব্যালট পেপার এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে মো. দেলাওয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত ভোটকেন্দ্রের পরিবেশ ভালো দেখছেন। আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শনের পর বিস্তারিত জানাতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে ১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার বিষয়ে তিনি বলেন, ভোটাররা ভোট দিতে আগ্রহী। এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসন ও নির্বাচন কমিশনের।

অন্যদিকে, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেন, আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ঠাকুরগাঁও-১ আসনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটার উপস্থিতিও সন্তোষজনক ছিল বলে জানান তিনি।

জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, অনেক কেন্দ্রে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ কয়েকজন নির্বাচনি কর্মকর্তার পরিচয়পত্রে ছবি নেই। তাঁর দাবি, এ ধরনের অসংগতি থাকায় অন্য কেউ তাঁদের পরিচয়ে দায়িত্ব পালন করতে পারেন, যা উদ্বেগজনক।

**বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে**

প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী, ঠাকুরগাঁও পৌরসভার ১২, ১১ ও ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্র, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৬ নম্বর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আউলিয়াপুর কচুবাড়ি উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ আলিয়া মাদ্রাসা, দক্ষিণ বটিনা উচ্চ বিদ্যালয়, রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর মাদ্রাসা, ৮৬ নম্বর রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোলানী ভোটকেন্দ্র, ৭৭ নম্বর বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকচা ফাঁড়াবাড়ি হাইস্কুল ও রুহিয়া আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে।

সব কেন্দ্রের ফলাফল সমন্বয়ের পর উপনির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ, কনের বাবাকে ১০ হাজার টাকা জর

1

ফিলিপাইনের অভিযান ঠেকাতে আকাশে চীনা হেলিকপ্টারের চক্কর

2

ফুলবাড়ীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন

3

তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন

4

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

5

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রত

6

গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ৮৭ প্রতিষ্ঠানকে

7

জাতিসংঘে নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন

8

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

11

ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ৪২ ছাগল ও ২ মুদি দোকান হস্তান্ত

12

ভিসামুক্ত প্রবেশের সুবিধায় চীনে বিদেশি পর্যটক বেড়েছে

13

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

16

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট, মাঠে কঠোর নিরাপত্তা

17

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

18

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৪৫ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

19

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

20