অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

দীর্ঘ ১৭ বছরের শাসন, নিপীড়ন ও নির্যাতনের পর আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে পাঁচদিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এসব কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসন, নিপীড়ন ও নির্যাতনের মুখেও বিএনপিকে পরাস্ত করা যায়নি।

দেশনেত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আজ একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি:

১ সেপ্টেম্বর: প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ কর্মসূচিতে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

৫ সেপ্টেম্বর: দলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অন্যান্য কর্মসূচি: সুবিধাজনক দিনে দলের পক্ষ থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করবেন দলের নেতা হাবিব উন নবী খান সোহেল।

অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেবেন শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।

দলের প্রতিষ্ঠাতার অবদান স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা এবং গণতন্ত্র—এই তিনটি প্রত্যয়কে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। একটি তলাবিহীন ঝুড়ির দেশকে তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং নিরক্ষর মানুষকে অক্ষরজ্ঞান দিয়েছিলেন। দেশি-বিদেশি চক্রান্তকারীরা এ সাফল্য মেনে নিতে পারেনি বলেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি এরশাদের আমল থেকে শুরু করে দীর্ঘ সময় খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছেন বলেও স্মরণ করেন রিজভী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

1

শ্রমিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদে

2

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

3

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

4

১,৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা হচ্ছে: রাষ্ট্রপত

5

ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোল

6

সাগরে মালয়েশিয়াগামী ৬৫ যাত্রী উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

7

কোহাটে মসজিদে বোমা হামলা, নিহত ২৭

8

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান

9

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

10

এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

11

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

12

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

13

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্

14

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট, মাঠে কঠোর নিরাপত্তা

15

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনের খসড়ায় মন্ত্রিসভ

18

কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়তে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে

19

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

20