অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, রাজশাহী অঞ্চলের সাংগঠনিক অবস্থা, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা, এলাকার উন্নয়ন এবং তৃণমূলের সার্বিক পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠক করেছেন।

এটি ধারাবাহিক বৈঠকের অংশ।

দলের তৃণমূলকে আরও সুসংগঠিত করা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে নেতাদের সঙ্গে আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

1

মসজিদের বরাদ্দে ই-টেন্ডার বিতর্ক, হাসনাতকে ঘিরে প্রশ্ন

2

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

3

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

4

পীরগঞ্জ পাইলট স্কুলে উন্নয়ন তহবিল উত্তোলনে স্বাক্ষর জালের অভ

5

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

ফুলবাড়ীতে নরওয়ের রাষ্ট্রদূতের ব্যস্ত দিন, স্কুল পরিদর্শন ও আ

8

ত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি ফরিদা খান

9

ফুলবাড়ীতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

12

‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট, ফি ৫০ টাকা: উমামার পোস্টে আলোচনা

13

নতুন পে-স্কেল চূড়ান্তে আরও বৈঠক, নিম্ন গ্রেডে বাড়তি সুবিধার

14

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

15

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

16

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

17

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

18

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

19

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

20