অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ার ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী সমিতির নির্বাচন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ‘তেঁতুলিয়া উপজেলা দোকান ও প্রতিষ্ঠান ব্যবসায়ী সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬। আগামী তিন বছরের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন সমিতির ৮৩৩ জন ভোটার।


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ‘তেঁতুলিয়া উপজেলা দোকান ও প্রতিষ্ঠান ব্যবসায়ী সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর ভোট গ্রহণ চলছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টায় ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সমিতির মোট ৮৩৩ জন ভোটার আগামী তিন বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমিতির মোট ৯টি পদের মধ্যে ৮টিতে সরাসরি ভোট অনুষ্ঠিত হচ্ছে। সহ-সাধারণ সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী।

এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন এবং কার্যকরী সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই কেন্দ্র ও আশপাশের এলাকায় প্রার্থী, ভোটার ও ব্যবসায়ীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ দেখা গেছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার ও পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ বলেন, “প্রার্থী ও ভোটারদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

এ সময় সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল লতিফ খান ও কাজী মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. তাজকিনুর রহমান পিন্টু, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য রিয়াজ উর রহমান এবং তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশ

1

৯ বছর অপেক্ষার পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি, নিয়মিত খে

2

পীরগঞ্জ বিট কর্মকর্তা মহসিনের উদ্যোগে ১.৩৯ একর বনভূমি উদ্ধার

3

ফুলবাড়ীতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

4

শিরোনাম: বিজয় রাকিন সিটিতে নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, আতঙ্কে ফ্ল্

5

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:

6

বিরোধী দল চাইলে ‘নোট অব ডিসেন্ট’ শিথিলের বিষয় বিবেচনা: সালাহ

7

বিমানবন্দরে হুমকি-লাঞ্ছনার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান

8

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

9

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোল

12

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্র

13

স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত

14

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

15

রাণীশংকৈলে জামিনের পর ফের ইয়াবাসহ বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ

16

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

17

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

18

৯ হাজার ৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন

19

জিয়ার জাতিসংঘ ভাষণে স্বনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্ব

20