অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে হামলার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ খুরশিদ আলম মতি অভিযোগ করেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মী তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে দুই ইউনিয়ন বিএনপির নেতা আহত হয়েছেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, তাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানকে অশান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, বর্তমান সংসদ সদস্য ও তার অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে তারা মনে করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে এ ধরনের আচরণের জন্য দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও তার অনুসারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তুজা রহমান অষ্টিন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

2

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

3

প্রাক্তনকে ভুলতে কেন এত সময় লাগে?

4

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে ছক করে গেছে অন্তর্বর্তী সরকার

7

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

8

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

গ্রামীণ সড়ক বেহাল, ইউএনও বাসভবনে বিলাসী প্রকল্পের অভিযোগ

11

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

12

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

13

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

16

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

17

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

18

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

19

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

20