অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে

দিনাজপুরের ফুলবাড়ীতে ২২ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের শরিফুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শরিফুল ইসলাম একই গ্রামের মৃত আবতার হোসেনের ছেলে।

ভুক্তভোগীর মা মুক্তা বানুর অভিযোগ, তিনি মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের চম্পা নামের এক ব্যবসায়ীর বাসায় চুল বাছাইয়ের কাজ করতে যান। সেখানে থাকা অবস্থায় শরিফুল ইসলাম ইশারায় তার মেয়েকে ডেকে একটি ঘরের ভেতরে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, ঘরের ভেতরে নিয়ে শরিফুল ইসলাম ভুক্তভোগীর মুখ চেপে ধরেন এবং জীবননাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

পরে তরুণী ঘর থেকে বের হয়ে ইশারার মাধ্যমে তার মাকে বিষয়টি জানান। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন শরিফুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত শরিফুল ইসলামকে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত শরিফুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

1

মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অংশীজনদের মতামত নিচ্ছে বিএসই

2

৩৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া, মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিস

3

সব আমলের আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

4

পুরোনো বাণিজ্যমেলার মাঠে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

5

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

6

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

7

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

পীরগঞ্জ বিট কর্মকর্তা মহসিনের উদ্যোগে ১.৩৯ একর বনভূমি উদ্ধার

10

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্

11

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

12

ফরহাদ হোসেন হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্

13

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন

14

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

15

বিভেদে লাভ হাসিনারই, জামায়াতকে রিজভীর বার্তা

16

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

17

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

18

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

19

বাংলাদেশের ফুটবলে বড় বিনিয়োগের আশ্বাস ফিফা সভাপতির

20