অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে নসিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে নসিমনের ধাক্কায় খাইরুল ইসলাম (৪০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটী সড়কে এ দুর্ঘটনা ঘটে।


পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নসিমনের ধাক্কায় খাইরুল ইসলাম (৪০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটী সড়কের বারঘাটী পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামের আমিনুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাইরুল ইসলাম বাইসাইকেল চালিয়ে বারঘাটী বাজারে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগতির একটি নসিমন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনায় জড়িত নসিমনটি জব্দ করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানসামায় ৩ গুদামে অভিযান, উদ্ধার ১,৫৭৭ বস্তা সার

1

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

2

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব জোরদার, ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের

3

গুজব-অপতথ্য রোধে তথ্য যাচাই জরুরি: লায়ন গনি মিয়া বাবুল

4

আসামে উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হাজারো মুসলিম পরিবার, মসজিদ

5

বিদেশি নয়, দেশীয় প্রতিষ্ঠানকে দিয়ে বন্দর পরিচালনার দাবি

6

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার

7

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন

8

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

12

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

13

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফয়সল আমীন

14

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

15

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

16

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

17

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

18

মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফারুকের

19

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

20