অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় লেগে রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।


ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬, লেগ-২-এর রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের আর্চাররা।

ফাইনালের প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে পরের তিন সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে জয় নিশ্চিত করে দলটি। দ্বিতীয় সেটে বাংলাদেশ ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্ট অর্জন করে।

চার সেটের লড়াই শেষে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।

এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশের সাফল্যের ঝুলিতে যুক্ত হলো আরেকটি স্বর্ণপদক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

1

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

2

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

3

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

4

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

5

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে ৩ মাসের অভিযান শুরু কাল

6

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: স

7

রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

8

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতা

9

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

10

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

11

কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়তে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে

12

গাজীপুরের ‘জঙ্গি নাটক’: হাসিনাসহ ১০ জনের শুনানি ২৪ সেপ্টেম্ব

13

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন প

14

শনিবার বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

15

হরমুজ প্রণালীর কাছে পাকিস্তানগামী এলএনজি ট্যাংকারে হামলা

16

লাইসেন্স নবায়ন ছাড়াই তেঁতুলিয়ায় চলছে এইচ আর ফিলিং স্টেশন

17

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

পীরগঞ্জে মাচায় তরমুজ চাষে মাঠ দিবস

20