অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ১৯৬৭ সালের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের প্রস্তুতি ইসরায়েলের

পশ্চিম তীরে ১৯৬৭ সালের পর নজিরবিহীন বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ পরিকল্পনা পর্যালোচনার কথা জানিয়েছেন। একই সঙ্গে হেবরনে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার পর পশ্চিম তীরে পূর্ণাঙ্গ অবরোধ কার্যকরের কথাও বলেছেন তিনি।


পশ্চিম তীরে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ১৯৬৭ সালের পর এমন বড় সামরিক অভিযান নজিরবিহীন হবে।

নেতানিয়াহু জানান, পশ্চিম তীরে বড় পরিসরে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা তিনি পর্যালোচনা করেছেন। তবে কখন এ অভিযান শুরু হবে, সেই সময় নির্ধারণ করবে ইসরায়েল।

এদিকে, হেবরনে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার পর পশ্চিম তীরে পুরোপুরি অবরোধ কার্যকরের কথাও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই বন্দুকযুদ্ধে তাদের দুই সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। একই সময়ে সিরিয়ার গোলান মালভূমি ও মিসরের সিনাই উপদ্বীপও দখল করে দেশটি। গোলান মালভূমি এখনো ইসরায়েলের দখলে রয়েছে।

সূত্র: আল-জাজিরা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকিবুলের অপরাজিত ৭৯, রিজনের ৫ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত জ

1

রাতজেগে দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

2

ফাইনাল নয়, মালয়েশিয়ার ভাবনায় আপাতত বাংলাদেশ

3

ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ

4

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

5

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

8

মজুরি বোর্ড গঠন ঘিরে অস্থিরতা, বন্ধ ৩১৮ কারখানা: ৭ লাখ শ্রমি

9

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

10

ঢাকায় সবজির চাহিদা কমেছে ৪০ শতাংশ, লোকসানে বিক্রি

11

টোকিওতে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী

12

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত

13

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে অরাজকতার চ

14

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুর

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

17

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আই

18

বিএনপি নেতাকে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি স্বেচ্ছাসেব

19

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

20