অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালের ছাদ ধস: ঘটনাস্থলে এমপি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশ ধসে চিকিৎসকসহ চারজন আহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এবং দিনাজপুর স্বাস্থ্য বিভাগের প্রকৌশলীরা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তারা হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় হাসপাতাল ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে পড়া এবং ভবনের জরাজীর্ণ অবস্থা তাদের নজরে আসে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে নির্মিত এই হাসপাতাল ভবনটির বয়স অনেক বেশি হওয়ায় এর বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ভবনের কিছু অংশ মেরামত করলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জরুরি বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সময় হঠাৎ ছাদের পলেস্তারা ও সিলিংয়ের একাংশ ভেঙে চিকিৎসক ও রোগীদের ওপর পড়ে। এতে জরুরি বিভাগে দায়িত্ব পালনরত দুই চিকিৎসক এবং চিকিৎসা নিতে আসা দুই রোগী আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর থেকে জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও দায়িত্বে থাকা চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পরিদর্শনকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, মেডিকেল অফিসার সাজেদুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জরাজীর্ণ হাসপাতাল ভবনটি দ্রুত সংস্কার অথবা নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রি, জরিমানা ৪০ হাজার টাকা

1

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

2

যান্ত্রিক ত্রুটিতে জাপান থেকে প্রধানমন্ত্রীর ফেরার ফ্লাইট বি

3

পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

4

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ৮৭ প্রতিষ্ঠানকে

7

রাজপথ কারও ইজারা নয়: প্রিন্স

8

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় আশার আ

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

11

ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ

12

শিরোনাম: ১৩৭টি সাপ নিয়ে বিপাকে হবিগঞ্জ বন বিভাগ, অবমুক্তির স

13

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

14

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

15

পুরোনো বাণিজ্যমেলার মাঠে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

16

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

17

প্রধানমন্ত্রীর জাপান সফরে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবন

18

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু

19

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

20