অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আইপি৬৯-প্রো রেটিং নিয়ে আসছে রিয়েলমির নতুন সি-সিরিজ

দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত স্থায়িত্ব ও দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে রিয়েলমি।


তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজের ডিভাইস আনতে যাচ্ছে। অল-রাউন্ড ব্যবহারের উপযোগী এই স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পাওয়ার, উন্নত স্থায়িত্ব এবং প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয় থাকছে বলে জানানো হয়েছে।

আসন্ন ডিভাইসটিতে বড় ধারণক্ষমতার ব্যাটারির পাশাপাশি পানি ও পড়ে যাওয়ার মতো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রযুক্তি ব্যবহারের কথা জানা গেছে। এতে উন্নত স্থায়িত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দৈনন্দিন ব্যবহারে ব্যবহারকারীরা নির্ভরযোগ্য অভিজ্ঞতা পান।

রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোনটি দীর্ঘ সময় ব্যবহারের পরও সচল থাকার উপযোগী করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পড়াশোনা, যোগাযোগ, বিনোদন, গেমিংসহ প্রতিদিনের বিভিন্ন কাজে ডিভাইসটি ব্যবহারকারীদের সঙ্গী হিসেবে কাজ করবে।

বাংলাদেশের বৃষ্টিপ্রবণ আবহাওয়া ও দৈনন্দিন ব্যবহারে পানির সংস্পর্শের সম্ভাবনা বিবেচনায় স্মার্টফোনটির পানি প্রতিরোধী সক্ষমতার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ডিভাইসটিতে আইপি৬৯-প্রো রেটিং থাকার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা থেকে শুরু করে ব্যক্তিগত যোগাযোগ ও বিনোদন—বিভিন্ন কাজে স্মার্টফোনের ওপর নির্ভরতা বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় রেখে তরুণদের দ্রুত পরিবর্তনশীল জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নতুন ডিভাইসটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া আসন্ন সি-সিরিজ স্মার্টফোনে সাত বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকার কথা রয়েছে। দীর্ঘ সময় ব্যাটারির সক্ষমতা ধরে রাখার পাশাপাশি, একটানা হ্যারি পটার সিরিজ দেখার পরও দিনের অন্যান্য কাজ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত পাওয়ার সরবরাহের সক্ষমতা থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি হেলথ—এই তিন বৈশিষ্ট্যের সমন্বয়ে নতুন সি-সিরিজ স্মার্টফোনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য ডিভাইস হিসেবে বাজারে আসার প্রত্যাশা করা হচ্ছে।

আসন্ন ডিভাইসটির দাম, পূর্ণাঙ্গ ফিচার ও বাজারে আসার তারিখসহ আরও বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

1

বিজয় রাকিন সিটিতে অনিয়ম ও নিরাপত্তাঝুঁকির অভিযোগ, জাতীয় প্রে

2

ঢাকা ওয়াসার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনে

3

ফরহাদ হোসেন হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্

4

রাজপথ কারও ইজারা নয়: প্রিন্স

5

ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগ

6

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ ব

7

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

8

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

9

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

10

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ টন: কৃষিমন্ত্রী

11

গাজীপুরের ‘জঙ্গি নাটক’: হাসিনাসহ ১০ জনের শুনানি ২৪ সেপ্টেম্ব

12

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্র

13

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

14

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

15

ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোল

16

পীরগঞ্জে মাচায় তরমুজ চাষে মাঠ দিবস

17

ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী মৃত শিমুল গাছ, ঝুঁকিতে পথচারী-শিক্ষা

18

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন প

19

আসামে উচ্ছেদ অভিযানে ঘরছাড়া ৪ হাজারের বেশি বাঙালি মুসলিম

20