অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে তীর্থযাত্রায় অংশ নেওয়া বৌদ্ধ ভিক্ষুদের একটি মিছিলে ১১ বছর বয়সী এক শিশুর চালানো পিকআপ ভ্যান উঠে গেলে অন্তত আটজন ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির মুকদাহান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটি পরিবারের অনুমতি ছাড়াই বাবা-মায়ের পিকআপ ভ্যান নিয়ে বের হয়। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভিক্ষুদের ওপর উঠে যায়।

স্থানীয় প্রশাসন জানায়, মোট ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু একটি ধর্মীয় তীর্থযাত্রার অংশ হিসেবে মুকদাহান প্রদেশ থেকে প্রতিবেশী উবোন রাচাথানি প্রদেশের উদ্দেশ্যে প্রায় ২৬০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছিলেন। যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিটের মধ্যেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের এক পাশে সারিবদ্ধভাবে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মী ও জরুরি চিকিৎসা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

মুকদাহান প্রাদেশিক পুলিশের প্রধান মেজর জেনারেল পাইরোজ থাইফুতসা জানান, শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বয়স কম হওয়ায় শিশু সুরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কীভাবে সে গাড়ির নিয়ন্ত্রণে এলো এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মুকদাহানের গভর্নর ওরায়ান বুননারাত এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, এটি সড়ক নিরাপত্তার বিষয়ে সবার জন্য একটি সতর্কবার্তা। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের যানবাহনে প্রবেশাধিকার রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

1

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

2

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

শক্তিশালী স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

5

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিওতে ইস্যু ম্যানেজার ইউসিবি

6

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

7

‘লিখিত দলিল না থাকলে দেশ স্বাধীনের কৃতিত্বও নিত জামায়াত’ : উ

8

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

11

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

12

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

13

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

14

মৌলিক সেবা নিশ্চিতেই সরকারের অগ্রাধিকার: ডিএনসিসি প্রশাসক

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

ডেপুটেশন বাণিজ্য, অর্থ লেনদেন ও অফিসে অনুপস্থিতির অভিযোগ

17

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ টন: কৃষিমন্ত্রী

18

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

19

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

20