অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা ও নুহাস বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

ফরম বিক্রির নামে চাঁদাবাজি, সংগঠনের অরাজনৈতিক আদর্শকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ‘ঢাকা বাঁচাও’ থেকে সোহানী শিফা ও নুহাসকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মোঃ তানভীর আজাদকে আহ্বায়ক করে সংগঠনটির আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
‘ঢাকা বাঁচাও’ সংগঠনের সাংগঠনিক বিষয়ে সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোহানী শিফা, তানভীর আজাদ, মোঃ আসলাম, সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয়, ফারুক, নুহাস, সুজন, আলামিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ফরম বিক্রির নামে চাঁদাবাজি, ‘ঢাকা বাঁচাও’-এর অরাজনৈতিক আদর্শকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সোহানী শিফা ও নুহাসকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

একই অনুষ্ঠানে সংগঠনটির আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ তানভীর আজাদকে আহ্বায়ক, মোঃ আসলাম হোসাইনকে প্রধান উপদেষ্টা এবং সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয় ও মোঃ আলামিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, ঢাকা-দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত

1

ইমনের ফিফটির পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

2

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

3

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

4

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

5

চরমপন্থা প্রতিরোধে ইসলামের প্রকৃত শিক্ষার ওপর গুরুত্বারোপ

6

ফুলবাড়ীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

7

ফুলবাড়ীতে ২৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল প

8

তেঁতুলিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিলের সেমিন

9

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিতর্ক, ফেসবুকে শিক্ষকদে

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

প্রশাসনে বড় রদবদল, সচিব পদে ১০ কর্মকর্তার পরিবর্তন

12

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

13

বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

14

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

15

উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ডকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান

16

মজুরি বোর্ড গঠন ঘিরে অস্থিরতা, বন্ধ ৩১৮ কারখানা: ৭ লাখ শ্রমি

17

টানেলে ১০ দিন পর জীবিত চীনা নাগরিক উদ্ধার

18

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

19

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

20