অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আদ্দিস আবাবার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, তাদের উদ্যোগে দুই বাংলাদেশি নাগরিকের সফল প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে। তারা আদ্দিস আবাবায় অপহরণের শিকার হয়েছিলেন।

পরে বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি আদ্দিস আবাবা ও ইথিওপিয়ার পুলিশ এবং আইন বিভাগের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় তাদের উদ্ধার করা সম্ভব হয়। এরপর প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া শেষ করে ভুক্তভোগী দুই বাংলাদেশি নিজ নিজ স্বজনদের কাছে দেশে ফিরে গেছেন।

গত ২৩ জুন থেকে দুই মাসেরও বেশি সময় ধরে ইথিওপিয়ার বিভিন্ন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা দূতাবাসের নিবিড় তত্ত্বাবধান ও নিরাপত্তাব্যবস্থায় আদ্দিস আবাবায় অবস্থান করেন।

দূতাবাস তাদের এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

1

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

5

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

6

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

7

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

8

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

9

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

10

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

11

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

12

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

13

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

14

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

15

গ্রামীণ সড়ক বেহাল, ইউএনও বাসভবনে বিলাসী প্রকল্পের অভিযোগ

16

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

19

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

20