অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্মকে জিয়ার আদর্শ জানাতে বললেন মঈন খান

বিএনপির রাজনৈতিক আদর্শ ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শুক্রবার (৪ আগস্ট) নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মঈন খান বলেন, বিএনপির ইতিহাসের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের গভীর সম্পর্ক রয়েছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই দলটির মূল লক্ষ্য।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে।

এই আদর্শকে ধারণ করেই বিএনপি দীর্ঘ ৪৮ বছর ধরে রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।

জিয়াউর রহমানের অর্থনৈতিক দর্শনের কথা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তিনি উৎপাদন ও উন্নয়নমুখী রাজনীতির সূচনা করেছিলেন।

তার সময়ে অর্থনীতিকে উন্মুক্ত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে এসব খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি।

নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রেও জিয়াউর রহমানের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নরসিংদীর সন্তান মরহুম আবদুল মোমেন খানের অবদানের কথা স্মরণ করে মঈন খান বলেন, বিএনপির প্রাথমিক সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্বে নরসিংদীতেও দলটির সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

কাজ শেষে ১২.৫৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ইউএনও

2

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

3

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

4

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

5

চাকরি না পেয়ে উৎকোচের টাকা ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ

6

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

7

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

8

রাণীশংকৈল সমাজসেবা কার্যালয়ে সমন্বয়হীনতায় চাকরিপ্রার্থীদের ভ

9

কুমিল্লায় আ.লীগ নেতা স্বপন গ্রেপ্তার

10

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

19

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

20