অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, ঢাকা-দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম রুটের ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে, রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।


সৌদি আরবে নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দাম্মাম রুটের ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে যাত্রার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

1

সমসাময়িক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

2

সকল ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গ

3

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমীন

4

২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

5

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

6

দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার মেহেরপুর আ.লীগ নেতা এমএ খালেক

7

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফয়সল আমীন

8

প্রাক্তনকে ভুলতে কেন এত সময় লাগে?

9

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

10

৯ হাজার ৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন

11

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

12

হরমুজ প্রণালীর কাছে পাকিস্তানগামী এলএনজি ট্যাংকারে হামলা

13

জাপান সাগর অভিমুখে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নি

14

সাংগু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে, বান্দরবানে বন্যা পরিস

15

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

16

সরকার ও দল সামলাতে নতুন চ্যালেঞ্জে বিএনপি

17

‘লিখিত দলিল না থাকলে দেশ স্বাধীনের কৃতিত্বও নিত জামায়াত’ : উ

18

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

19

ময়মনসিংহে ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু, উপকৃত হবেন ২০

20