অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার আগে দলটির পক্ষ থেকে অতীতের অপরাধের স্বীকৃতি ও অনুতাপ প্রকাশ করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (৬ অক্টোবর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে এখনও আওয়ামী লীগের সমর্থক রয়েছেন এবং তারা দেশের নাগরিক। তাদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়। তবে এ ধরনের উদ্যোগের জন্য একটি মৌলিক ভিত্তি প্রয়োজন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল অপরাধ করলে সেই অপরাধের স্বীকৃতি এবং এ নিয়ে অনুতাপ থাকা প্রয়োজন। অপরাধ স্বীকার ও অনুতাপ প্রকাশের পরই সমঝোতার প্রশ্ন আসতে পারে।

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার উদাহরণ দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে সমঝোতার ক্ষেত্রেও অপরাধের স্বীকৃতি ও অনুতাপ গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করেছে। তবে অপরাধ স্বীকার করলেই ফৌজদারি অপরাধের আইনি দায় শেষ হয়ে যায় না। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও থাকে।

৫ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থান নিয়ে সমালোচনা করে ডা. জাহেদ বলেন, সমঝোতার প্রয়োজনীয়তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ বা দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে অপরাধ স্বীকার বা অনুতাপের বিষয়ে কোনো ইতিবাচক অবস্থান দেখা যায়নি।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের দায় স্বীকারের পরিবর্তে সরকারের প্রতি অভিযোগ ও হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। সবাইকে দেখে নেওয়া হবে, পাল্টা কী করা হবে—এ ধরনের নানা বক্তব্যও এসেছে বলে তিনি উল্লেখ করেন।

এ অবস্থায় সমঝোতা নিয়ে আলোচনা করা কঠিন উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সমঝোতা আওয়ামী লীগের পক্ষ থেকেই চাইতে হবে। তবে কেউ যদি মনে করেন, সমঝোতার উদ্যোগ নেওয়া ভালো হবে, তাহলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে কথা বলা যেতে পারে।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে সমঝোতা শুরুর জন্য প্রয়োজনীয় মৌলিক ভিত্তি নিশ্চিত করা গেলে এ বিষয়ে আলোচনা হতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারইস্টকে টাইব্রেকারে হারিয়ে এবিজি কাপের ফাইনালে এআইইউবি

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগ

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

5

পঞ্চগড়ে ৪ সাংবাদিককে প্রশিক্ষণে বাধার অভিযোগ আমলে নেয়নি প্রে

6

নতুন পে-স্কেল চূড়ান্তে আরও বৈঠক, নিম্ন গ্রেডে বাড়তি সুবিধার

7

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

8

তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযো

9

এমপিওভুক্ত নয়, নিয়মিত ক্লাসও হয় না—ফুলবাড়ীর কলেজে পাস করেনি

10

ঢাকায় শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬, অংশ নিচ্ছে

11

অফিসে না গিয়েও হাজিরা, কালীগঞ্জ এলজিইডির সিও রেজার বিরুদ্ধে

12

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

13

আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

14

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

15

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

16

ময়নামতি প্রেস ক্লাব, ময়নামতি সাংবাদিক, আহ্বায়ক কমিটি, সোহ

17

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

18

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট, মাঠে কঠোর নিরাপত্তা

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20