অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ জুলাই) দেশের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৬ পয়েন্টে পৌঁছেছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ১৩৬ কোটি টাকা কম। এর আগে ডিএসইতে ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ২১৮টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো— বিএসআরএম স্টিল, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং, লাফার্জহোলসিম, বিএসসি, এসিআই, রবি, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম এবং সিটি ব্যাংক।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির শেয়ারদর বেড়েছে, ১২৫টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

বুধবার সিএসইতে মোট ৩২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪৬ কোটি টাকা কম। এর আগের কার্যদিবসে সিএসইতে ৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

1

সাজু স্যারকে ঘিরে বিতর্ক: অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের ব্যাখ

2

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

7

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

10

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

11

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

চরমপন্থা প্রতিরোধে ইসলামের প্রকৃত শিক্ষার ওপর গুরুত্বারোপ

14

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

15

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

16

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

17

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

18

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20