অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকায় বিশেষ অভিযানে মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয় দেওয়ার অভিযোগে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আটক মোফাজ্জল হোসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর পটুয়াপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ জানান, মোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে চলাফেরা করছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ তার সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং পরিচয়টি ভুয়া বলে নিশ্চিত হয়।

পরে গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী ঢাকা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর লেক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্র

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

3

টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

5

প্রাথমিক শিক্ষকদের নজরদারিতে ১১ ধাপের পরিদর্শন ব্যবস্থা চালু

6

ফারইস্টকে টাইব্রেকারে হারিয়ে এবিজি কাপের ফাইনালে এআইইউবি

7

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

8

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

তেঁতুলিয়ায় পুড়িয়ে ধ্বংস ২ হাজার ৫০০ দাবিহীন দলিল

11

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

12

টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

13

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে চায় বিএনপি

16

নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত

17

প্রথমবার রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

18

তেঁতুলিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিলের সেমিন

19

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৪৫ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

20