অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত নয়, নিয়মিত ক্লাসও হয় না—ফুলবাড়ীর কলেজে পাস করেনি কেউ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। এমপিওভুক্ত না হওয়া, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি এবং নিয়মিত পাঠদান না হওয়াকে ফল বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।


দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ীর একটি, হাকিমপুরের দুটি, বিরামপুরের একটি এবং বীরগঞ্জ উপজেলার দুটি কলেজ রয়েছে।

ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির স্কুল শাখার কার্যক্রম স্বাভাবিক থাকলেও কলেজ শাখায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। সেখানে শুধু একজন অফিস সহকারীকে পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, ১৯৯৯ সালে কলেজটির পাঠদানের অনুমতি এবং ২০০২ সালে স্বীকৃতি পাওয়া যায়। ২০২০ সাল পর্যন্ত কলেজটির ফলাফল ভালো ছিল। তবে দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। শিক্ষকদের বেতন-ভাতা না থাকায় তাঁরা নিয়মিত কলেজে আসেন না। এতে শিক্ষার্থী ভর্তির সংখ্যাও কমে গেছে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের মধ্যে আগ্রহ কমে গেছে। নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরাও কলেজে আসে না। অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় বাড়িতে থেকেই পরীক্ষার প্রস্তুতি নেয়। এসব কারণেই এবারের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষের মতে, শিক্ষকদের বেতন-ভাতা না থাকা, নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া এবং শিক্ষার্থীদের অনুপস্থিতি ফল বিপর্যয়ের অন্যতম কারণ। কলেজটির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীন সত্তা বিসর্জন দেয়নি ছাত্রদল, তাই কেউ গুপ্ত বলে না: র

1

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

2

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ

3

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

4

পিএসসির রংপুর আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

5

দলের নাম ভাঙিয়ে মানুষকে কষ্ট দিলে ছাড় নয়: তারেক রহমান

6

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

7

৩০ বছর ধরে তালাবদ্ধ সাটুরিয়া পাবলিক লাইব্রেরি, উধাও বই-আসবাব

8

ইসলামপুরে ৩০ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে নিয়োগ অনিয়মের অভিযোগ,

9

ফুলবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা হাসপাতালে

10

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট, মাঠে কঠোর নিরাপত্তা

11

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

12

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

13

পঞ্চগড়ে ফের উত্তেজনা, হামলার শিকার দুই যুবদল নেতা

14

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

15

ইমাম-পুরোহিতদের সম্মানি বাতিল হবে যে ৯ কারণে

16

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

17

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গ

18

রাকিবুলের অপরাজিত ৭৯, রিজনের ৫ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত জ

19

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

20