অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ফুলবাড়ী কেন্দ্রীয় কালিমন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শিবমন্দিরে গিয়ে সমাপ্ত হয়।

উল্টো রথযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভক্ত আনন্দ-উৎসাহের সঙ্গে অংশ নেন। শোভাযাত্রাজুড়ে ধর্মীয় সংগীত, কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এসময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং আশপাশের এলাকা থেকে আগত ভক্তরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন হিসেবে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের প্রত্যাশায় উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছে।

উৎসবকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

স্বামীকে শেষবিদায় জানিয়ে আবার কারাগারে দীপু মনি

2

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

3

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

4

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

5

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

6

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

7

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

10

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

11

আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দায়িত্বে প্রহ্লাদ যোশী

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

15

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20