ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসান, পৌর বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার এবং প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ ও খেলাধুলায় উৎসাহী করে তোলার লক্ষ্যে যুবসমাজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ধরনের মার্শাল আর্ট ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়।