অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে মৃত সঙ্গীর পাশে বসে রইল আরেক কুকুর, সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি কুকুরের মৃত্যুর পর তার পাশে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা গেছে আরেকটি কুকুরকে। শনিবার সকালে পৌরশহরের পশ্চিম চৌরাস্তা সংলগ্ন রেলঘুন্টি এলাকায় এমন হৃদয়স্পর্শী দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবেগাপ্লুত হয়েছেন অনেকে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সঙ্গীকে ফেলে যেতে যেন মন সায় দিচ্ছিল না আরেকটি কুকুরের। তাই ব্যস্ত সড়কের পাশে মৃত কুকুরটির কাছেই নীরবে বসে থাকতে দেখা যায় তাকে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এমন দৃশ্য স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও আবেগাপ্লুত করেছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে পীরগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌরাস্তা সংলগ্ন রেলঘুন্টির পূর্ব পাশে এ দৃশ্যের দেখা মেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যস্ত সড়কে দ্রুতগামী কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একটি কুকুরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর অন্য একটি কুকুরকে মৃত প্রাণীটির কয়েক ফুট দূরে বসে থাকতে দেখা যায়। পথচারীরা নিজ নিজ গন্তব্যে চলে গেলেও কুকুরটি সেখান থেকে সরেনি। মাথা নিচু করে নীরবে মৃত সঙ্গীর পাশে বসে থাকে সে।

সকাল ৭টার দিকে ঘটনাটির ছবি ক্যামেরাবন্দি করেন ফয়জুল শিরীন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মো. ফয়জুল ইসলাম। পরে ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।

ছবিটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্বাক প্রাণী দুটির এমন দৃশ্য দেখে আবেগ প্রকাশ করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রাণীদের পারস্পরিক মায়া ও টানের বিষয়টি তুলে ধরে মন্তব্য করেছেন। তাঁদের মতে, মানুষের ব্যস্ততার ভিড়েও এই দৃশ্য ভালোবাসা ও মমত্ববোধের এক নীরব বার্তা দিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, ঢাকা-দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত

1

৩৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া, মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিস

2

বিমানবন্দরে হুমকি-লাঞ্ছনার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান

3

তেঁতুলিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিলের সেমিন

4

আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃ

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার

7

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের রেকর্ড সেঞ্চুরি

8

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ, বিজয় রাকিন স

9

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বহিরাগত আতঙ্ক, বাড়ির মালিকদের

10

কিয়েভে রুশ ড্রোন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির

11

সরকার ও দল সামলাতে নতুন চ্যালেঞ্জে বিএনপি

12

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

13

বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিতে ফের বাড়ল লোডশেডিং

14

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক স

15

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

16

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

17

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

18

আরডিজেএ সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে শোক

19

এলপিজি বিক্রি বন্ধের ঘোষণায় ১২ কেজির সিলিন্ডারে ৪০০ টাকা পর্

20